শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেন্দীতে শ্রমিক দল ও জাসাসের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় আহমদ ফারুক খোকন

হোসেন্দীতে শ্রমিক দল ও জাসাসের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় আহমদ ফারুক খোকন

হোসেন্দীতে শ্রমিক দল ও জাসাসের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় আহমদ ফারুক খোকন

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন আজ ২৫শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধায় শ্রমিক দলের কার্যালয়ে হোসেন্দী ইউনিয়ন শ্রমিক দল ও জাসাসের উদ্যোগে কার্যালয় উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহমদ ফারুক খোকন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এমদাদুল হক সোহেল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী বাজার কমিটির সভাপতি মাইনুদ্দিন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মেনু মেম্বার, মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন, উপজেলা জাসাসের সদস্য সচিব আনিসুজ্জামান বাচ্চু, হোসেন্দী ইউনিয়ন জাসাসের সভাপতি আল-আমিন, হোসেন্দী  ইউনিয়ন কৃষক দলের সভাপতি মিজান এবং মৎস্যজীবী দলের সভাপতি নজরুল। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হোসেন্দী ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয় তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ ফারুক খোকন বলেন, হোসেন্দীতে শ্রমিক দলের সুন্দর একটি কার্যালয় রয়েছে। এখানে আমি এবং অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত বসি। দলীয় কার্যালয়টি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। একজনের ওপর নির্ভর না করে সবাই সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়ালে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি আরও বলেন, কার্যালয়ের ভাড়ার যে বকেয়া রয়েছে, তার অর্ধেক আমি নিজ দায়িত্বে প্রদান করব। বাকি অংশ সবাই মিলে সমাধানের উদ্যোগ নিতে হবে।”

বক্তারা দলীয় কার্যালয়কে সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে আরও কার্যকর করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

 

পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জ