সুজানগর মোহাম্মাদীয়া দাখিল মাদরাসা।
ভবানীপুর, সুজানগর, পাবনা।
গত ২২ শে সেপ্টেম্বর ২০২৬ ইং ,মঙ্গলবার ,সুজানগর মোহাম্মাদীয়া দাখিল মাদরাসার ৩ জন শিক্ষক আনুষ্ঠানিক ভাবে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করলেন।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষকগণ হলেন মোজাম্মেল হক সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি), শরীর চর্চা শিক্ষক আঃ জলিল এবং অফিস সহকারী আঃ লতিফ।উক্ত বিদায়ী অনুষ্ঠানে অত্র মাদরাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী শিক্ষানবিস আইনজীবী ও শিক্ষানুরাগী মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।এছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী,মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।বিদায়ী স্যারেরা এবং
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। তাদের অবসর পরবর্তী জীবন সুন্দর ও কল্যাণময়ের জন্য দোয়া করা হয়। মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,ও সভাপতির পক্ষ থেকে বিদায়ী স্যারদের জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও কুরআন,হাদীস, ইসলামী বই, ডিনার সেট,মগ,পায়জামা- জুব্বা,কলম, হাত ঘড়ি,দেয়াল ঘড়িসহ আরো বিভিন্ন প্রকার গিফট প্রদান করা হয়।
এস এন জামান হাশেমী
সুজানগর উপজেলা প্রতিনিধি
