বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজারহাটে  বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া উপজেলার মেকুরটারী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন বিপ্লব মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি তার করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

বিপ্লব মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: