বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে ১ হাজার ৪৫১ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

কালীগঞ্জে ১ হাজার ৪৫১ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

কালীগঞ্জে ১ হাজার ৪৫১ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১ হাজার ৪৫১ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়। একই সময়ে সারাদেশের নির্বাচিত ৭৭টি উপজেলা ও কৃষি ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ১ হাজার ৪৫১ জন কৃষককে প্রথম পর্যায়ে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১, ক্ষুদ্র ৭৭০, মাঝারি ৬৮ এবং বড় কৃষক রয়েছেন ৩ জন।

অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এস. এম. রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচিত কৃষকদের কার্ড বিতরণের পাশাপাশি নির্ধারিত কৃষকদের কৃষি উপকরণ বাবদ আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।

কৃষকদের সরকারি সহায়তা আরও সরাসরি ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি