বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার

নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১:৫০ ঘটিকার সময় নলডাঙ্গা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে বাজারের ব্যবসায়ী জনৈক জিল্লুরের গোডাউন থেকে অভিযুক্ত মোঃ জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)-কে আটক করা হয়।

​গ্রেফতারকৃত অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, ​মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতারের পর  নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা