বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শালিখায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শালিখায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রত্যয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন ও উপজেলা আইসিটি কর্মকর্তা সুমন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন গ্রামের প্রবীণ ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবার ও সমাজে তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি জীবনের শেষ সময়ে নিরাপদ, সম্মানজনক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি