বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট


ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয়, সফল ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে অত্যন্ত গোপনে ও ঘরোয়া পরিবেশে খ্রিস্টান রীতিতে সম্পন্ন করেন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে নেন তিনি। 


এর আগে ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে উইলিয়াম ইসমাইলের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল জেনিফার উইঙ্গেটের। তবে দীর্ঘদিন পর ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন। এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। দীর্ঘদিনের সেই ভালোবাসাই পূর্ণতা পেল ২০২৬ সালের জুলাইয়ে এসে।

এতদিন পর এত বড় খবর লোকচক্ষুর আড়ালে রাখা নিয়ে যে কানাঘুষা চলছে, তা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপন বিয়ের প্রসঙ্গে হেসে জেনিফার বলেছেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।' 

নিজের ব্যক্তিগতজীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই— ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’

অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল কিংবা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে একবার মন ভাঙলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়— আর এটাই জীবনের মজা।’

সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কিনা— এমন প্রশ্নে জেনিফার বলেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী। 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা