ঢালিউডের চলতি সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন তিনি। এবার কক্সবাজার যাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী ২ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’। পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এই ট্যুরে অংশ নেবেন মিষ্টি জান্নাত। আয়োজনকে ঘিরে এরই মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
কক্সবাজারের মনোরম পরিবেশে আয়োজিত এই ট্যুরে মিষ্টি জান্নাতের অংশগ্রহণে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। তবে সেখানে তার অংশগ্রহণের ধরন বা নির্দিষ্ট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মিষ্টি জান্নাত শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। চলচ্চিত্রের পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত তিনি। ফলে শোবিজ অঙ্গনে তার পরিচিতি কিছুটা ভিন্ন মাত্রার।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা