দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন এনজিওর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন
মহানগর বিএনপি ফরিদপুরের আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএর ফরিদপুরের আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ,
এসডিসি নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান সহ
বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের সুস্থতা, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রবীণবান্ধব সমাজ ও কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাঁদের স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতার পাশাপাশি প্রবীণ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা প্রবীণদের পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা, ডিজিটাল সেবা ব্যবহারে তাঁদের সক্ষমতা বাড়ানো এবং প্রবীণ নির্যাতন, অবহেলা ও বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে নতুন প্রজন্মের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
