বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় গরু চুরির অভিযোগে তিনজন গ্রেফতার

মাগুরায় গরু চুরির অভিযোগে তিনজন গ্রেফতার

মাগুরায় গরু চুরির অভিযোগে তিনজন গ্রেফতার

মাগুরার শালিখায় গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার সিংড়া পুলিশ ক্যাম্পের এসআই বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া গ্রামের বাসিন্দা নৃপেন্দ্রনাথ রায় গত ২৩ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে একটি গরু বের করে সিংড়া কলেজের পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। প্রায় দুই ঘণ্টা পর সেখানে গিয়ে তিনি দেখতে পান, গরুটি আর বাঁধা নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান না পেয়ে তিনি শালিখা থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ ঘটনাটি তদন্তে নামে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের বিষয়ে তদন্ত চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বলাই নাঘোসা গ্রামের মৃত বাবর আলীর ছেলে আহমেদ (৩৪), বড় আমিয়ান গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে আকাশ খাঁ (৩০) এবং ছোট আমিয়ান গ্রামের মশিয়ার সিকদারের ছেলে মুন্না সিকদার (২৯)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শালিখা থানা পুলিশ জানায়, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

জসীম উদ্দীন 

 শালিখা (মাগুরা) প্রতিনিধি