মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

শ্রীপুরে কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

শ্রীপুরে কনস্টেবলসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।
স্থানীয় লোকজনের অভিযোগ, জাহাঙ্গীর আলম প্রায় এক মাস ধরে ওই এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে সেখানে ইয়াবা সেবন ও সরবরাহের খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হন। পরে তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডল বলেন, বাড়িটিতে মাদকদ্রব্যের ব্যবসার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তিনজনকে আটকে পুলিশে খবর দেন। পরে তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে জানা যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, স্থানীয় লোকজনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।