মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না: পূজা

আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না: পূজা

আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না: পূজা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। কারণ নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে চব্বিশের পূজার জীবন নিয়ে পরিণত একটি ভাবনা মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পূজা চেরি তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শাড়ি পরা ছবিতে পূজাকে ভিন্ন ভিন্ন মুডে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না। আমার যা আছে, তা দিয়েই সুন্দর একটি জীবন গড়ব, আমি যা, তাকেই মেনে নিতে এবং যা হয়ে উঠছি, তার ওপর আস্থা রাখতে শিখছি।” 

পূজার এই স্ট্যাটাস দেওয়ার ২ ঘণ্টার মধ্যে তাতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২ হাজার। মন্তব্যের ঘরে অসংখ্য কমেন্ট জমা পড়েছে। ফখরুল ইসলাম নামে একজন লেখেন, “আপনার চিন্তাধারা সত্যিই অনেক সুন্দর এবং অনুপ্রেরণামূলক।” হেলাল লেখেন, “আপনি বাংলা চলচ্চিত্রের কুইন।” তানভী মালহোত্রা লেখেন, “খুব সুন্দর বলেছেন। প্রকৃত সুখ তখনই শুরু হয়, যখন আমরা বর্তমানকে গ্রহণ করি, নিজেদের মূল্যায়ন করি এবং সামনের যাত্রার ওপর আস্থা রাখি।”  

পূজার ভাবনার প্রশংসা করে রাজা লাল সরকার লেখেন, “খুব সুন্দরভাবে আপনি আপনার ভাবনা প্রকাশ করেছেন! সত্যিই একটি সুন্দর জীবনের সূচনা হয় তখনই, যখন আমরা নিখুঁত হওয়ার পেছনে ছোটা বন্ধ করি, যা আমাদের কাছে আছে তার কদর করতে শিখি এবং সামনের যাত্রার ওপর আস্থা রাখি। নিজেকে বিকশিত করতে থাকুন, উজ্জ্বল হয়ে উঠুন এবং নিজের ওপর বিশ্বাস বজায় রাখুন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। 


চলতি বছরের মার্চে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের মানুষ বলেও জানান এই অভিনেত্রী।   

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু জীবনসঙ্গীর নাম-পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি পূজা। তবে যখন বিয়ে করবেন, তখন সবাইকে জানাবেন বলেও নিশ্চিত করেন এই অভিনেত্রী।  

‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন পূজা চেরি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমার কাজ রয়েছে। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা