শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বয়স ৬০ ছাড়ালেও পর্দায় খোলামেলা দৃশ্য নিয়ে যে মন্তব্য অভিনেতার

বয়স ৬০ ছাড়ালেও পর্দায় খোলামেলা দৃশ্য নিয়ে যে মন্তব্য অভিনেতার

বয়স ৬০ ছাড়ালেও পর্দায় খোলামেলা দৃশ্য নিয়ে যে মন্তব্য অভিনেতার

হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। হলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক অভিনেতা হিসেবে খ্যাত। তার কিছু উল্লেখযোগ্য রোমান্স ছবির মধ্যে রয়েছে ‘ওয়ান ফাইন ডে’, ‘আউট অব সাইট’, ‘আপ ইন দ্য এয়ার’, ‘টিকিট টু প্যারাডাইস’ ইত্যাদি।

সম্প্রতি ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছেন, স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে আলোচনা করার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সিনেমায় আর ‘মেয়েদের চুম্বন করবেন না।’

জর্জ ক্লুনি বলেন, ‘আমি চেষ্টা করছি পল নিউম্যানের মতো পথ অনুসরণ করতে—আর মেয়েদের চুম্বন করছি না। যখন আমি ৬০–এ পৌঁছালাম, আমি আমার স্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললাম। আমি বললাম, দেখো, আমি এখনো বাস্কেটবল খেলতে পারি। আমি ২৫ বছরের ছেলেদের সঙ্গে খেলে থাকি। শারীরিকভাবে ফিট আছি। কিন্তু ২৫ বছর পরে আমি ৮৫ বছর বয়সী হব।’

ক্লুনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন আগেই। চলতি বছরের মার্চ মাসে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এখন থেকে আর রোমান্টিক সিনেমায় অংশ নেবেন না, নতুন প্রজন্মের হলিউডের লিড অভিনেতাদের জায়গা তৈরি করতে চান।