বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাটে অ'বৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জ'রিমানা

চুনারুঘাটে অ'বৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জ'রিমানা

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি সুইচগেইট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অনুমতি ছাড়া মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।