বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জে চম্পা হ'ত্যা মা'মলার রহস্য উদ্‌ঘাটন, মা'মলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রে'প্তার

পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য; গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ


মানিকগঞ্জে চম্পা হ'ত্যা মা'মলার রহস্য উদ্‌ঘাটন, মা'মলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রে'প্তার

মুহাম্মদ সুজন মোল্লা,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও পারস্পরিক মনোমালিন্যের কারণে এ হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা যায়, নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরদিন ২৪ নভেম্বর সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে পিবিআইয়ের একটি দল।

পিবিআই জানায়, মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘিওর উপজেলার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় সংস্থাটি।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চম্পা বেগমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তাঁরা দিনের বিভিন্ন সময়ে ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা বেগম তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জসিম বিবাহিত এবং তাঁর সন্তান থাকায় ও বয়সের ব্যবধানের কারণে তাঁকে বিয়ে করতে রাজি ছিলেন না। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনও বিয়ের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ও ঘটনার বিস্তারিত তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে গণ্য হবেন।