বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিবগঞ্জে ক'কটেল বানাতে গিয়ে আ.লীগের এক কর্মী নি'হত

শিবগঞ্জে ক'কটেল বানাতে গিয়ে আ.লীগের এক কর্মী নি'হত

মোঃ মুকুল হক, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত টমাস আলী। 
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানক্ষেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরো তিন যুবক। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহতের লাশ তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।