বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা ডিগ্রি কলেজে মিলনমেলা: নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তরা ডিগ্রি কলেজে মিলনমেলা: নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজে দিনব্যাপী নবীনবরণ, দুই অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে দুই অফিস সহায়ককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উত্তরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. জসিম উদ্দীন মৃধার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি এমদাদুল হক। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফজলুর রহমান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে খেলাধুলা করতে হবে। নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে হবে। দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে।”
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উত্তরা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মিসেস লায়লা আরজুমান্দ বানু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ফিরোজ ফরহাদ হোসেন চকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরী এবং ছাত্রনেতা রিসালাত ই সাজিদ।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে