শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সৈয়দপুরে ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠনের সহযোগিতায় দরিদ্র কন্যার বিবাহ সম্পন্ন

সৈয়দপুরে ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠনের সহযোগিতায় দরিদ্র কন্যার বিবাহ সম্পন্ন

সৈয়দপুরে ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠনের সহযোগিতায় দরিদ্র কন্যার বিবাহ সম্পন্ন

 নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর সার্বিক সহযোগিতায় বোতলাগাড়ী ইউনিয়নে এক দরিদ্র সনাতন ধর্মাবলম্বী কন্যার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তাতীপাড়া গ্রামে এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়। গ্রামের লাল বাবুর কন্যা লিমা দেবনাথের সঙ্গে আপন দেবনাথের বিবাহ উপলক্ষে যাবতীয় আনুষ্ঠানিকতা ও আয়োজনের দায়িত্ব পালন করে ‘হৃদয়ে সৈয়দপুর’।

উক্ত বিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, বুলবুল সরকার, আজাদ মিয়া, নুর আলম ভরসা ও আব্দুল মালেক। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাজ্জাদসহ নুরনবী, জনি, ইমরান নিজাম, সোয়েব, রানা, সোহাগ, আবু জার, আরমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান।

উপস্থিত অতিথিবৃন্দ নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন এবং ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠনের এমন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা আব্দুল মালেক বলেন,

“সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আগামীতেও ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।"