শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

 

সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন। সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন। এ ছাড়া টাইমস অব বাংলাদেশ নামের একটি গণমাধ্যমে কাজ করতেন।