শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক বিকেলে

বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক বিকেলে

বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠক বিকেলে

আজ বিকেলে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে বসবেন ও তাদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আঞ্চলিক উত্তেজনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলের উদ্বেগের প্রেক্ষাপটে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ব্রিফিং আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র মতে, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

ধারণা করা হচ্ছে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান প্রস্তুতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতির বিষয়েও কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন পররাষ্ট্র সচিব বলেও মনে করা হচ্ছে।