ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ নাসিরনগর থানা এবং চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন “জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”
এছাড়াও পুলিশ সুপার অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
