বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-১১ জানুয়ারির পরিবর্তে ৫-৯ জানুয়ারি করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে অনুয়ায়ী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর সংশোধিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে। 

এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০  জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানিয়ারি থেকে প্রার্থীরা প্রচারণার শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।