রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিককে তার বাসায় আটক করতে গেলে এ হামলার শিকার হন তারা।
আহত ৬ জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।
