মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে আনুমানিক ৩ ঘটিকায় হাবিলদার মোঃ আমান উল্লাহ এর এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা মাষ্টারপাড়া, নুর আলমের ‘স’ মিল সংলগ্ন নামক এলাকায়
অভিযান পরিচালনা করে।
২১ ডিসেম্বর (রবিবার) অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক চোরাচালানের উদ্দেশ্যে মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে পানির নিচে বিভিন্ন প্রকার কাঠ/গাছের গুড়ি ডুবিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পানির নিচ হতে উঠিয়ে গর্জন কাঠ এবং বাদিগাছ সর্বমোট-১৭৩.০৯ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৪,৩২,৭২৫/-।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
