বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে নৌ-পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে নিয়ম বহির্ভূতভাবে একদল বালুর ব্যবসা করে আসছিল। হাফিজুল ইসলাম হাফিজও তাদের মধ্যে একজন ছিলেন। রবিবার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ৪ সহযোগীর সঙ্গে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানা যায়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সহযোগীরা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।