বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে অপরাজিত থেকেই জেতালেন দল

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে অপরাজিত থেকেই জেতালেন দল

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে অপরাজিত থেকেই জেতালেন দল

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে অপরাজিত থেকে এমআই এমিরেটসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। 

তার ২৪ বলের অর্ধেকই ছিল ডট। পরে ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করে দলের ৪ উইকেটের জয় নিশ্চিত করেন সাকিব।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে সাকিব নিজের প্রথম ওভারেই সফল হন। ওভারের শেষ বলে এক পাকিস্তানি তারকাকে স্ট্যাম্পড করে আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট শিকার করেন তিনি। ওই ওভারে মাত্র ৫ রান দেন সাকিব। পরের ওভারেই দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি।
ইনিংসের নবম ওভারে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন ফিরতি ক্যাচ তুললে সামনে ঝাঁপিয়ে ক্যাচটি নেন সাকিব। ওই ওভারে তিনি দেন ৩ রান। এরপর ১১তম ওভারেও দেন ৩ রান। নিজের শেষ ওভার অর্থাৎ ১৫তম ওভারেও মাত্র ৩ রান খরচ করেন এই অলরাউন্ডার।

সাকিবের নিয়ন্ত্রিত ও কিপটে বোলিংয়ের মুখে ডেজার্ড ভাইপার্স ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ১২৪ রান। জবাবে রান তাড়ায় ৬ উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় এমআই এমিরেটস।

উল্লেখ্য, দলের ৪ উইকেটের জয়ে ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করার পাশাপাশি দুর্দান্ত বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন সাকিব আল হাসান।