বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে: উপদেষ্টা সাখাওয়াত

চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে: উপদেষ্টা সাখাওয়াত

চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে: উপদেষ্টা সাখাওয়াত

চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শিপিং কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। 

তিনি বলেন, ৪০ বছর বন্দর একই প্রতিষ্ঠানের হাতে ছিল। নতুন কাউকে আসতে দেয়নি। শিপিং করপোরেশন আগে লাভ করতে পারেনি এমন মাফিয়া চক্রের জন্য। 

বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছে। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানও দেশের শেয়ার মার্কেটে আসবে। এসব হলে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশ উন্নতি হবে। কাজের সুযোগ বাড়বে। 

সভায় আরও জানানো হয়, ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে শিপিং করপোরেশন।