বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ির ১১টি কক্ষের সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকার আবদার গ্রামে রফিকুল ইসলাম রবির ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট সকাল ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৬টার দিকে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৩০টি কক্ষের মধ্যে ১১টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ওই বাড়ির ভাড়াটিয়া পাবেল বলেন, “ভোরে হঠাৎ আমার কক্ষে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা আর কিছুই বের করতে পারিনি। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।”
একাধিক ভাড়াটিয়া জানান, শীতের সকালে ঘুমন্ত অবস্থায় আগুন লাগার খবর পেয়ে সবাই দৌড়ে ঘর থেকে বের হন। কেউ পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি। চোখের সামনে কষ্টে গড়া স্বপ্ন দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে।
বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন, “পাবেল নামে এক ভাড়াটিয়ার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বাড়ির ৩০টি কক্ষের মধ্যে ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সব মালামাল নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।”
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১০টি কক্ষ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি