বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুসি পায়েস তৈরির সহজ রেসিপি

চুসি পায়েস তৈরির সহজ রেসিপি

চুসি পায়েস তৈরির সহজ রেসিপি

 
ঝটপট শীতের জনপ্রিয় পিঠা চুসি পায়েস তৈরি করতে চান? তাহলে আজকের রেসিপি আপনারই জন্য। চুসি পিঠা তৈরির জন্য দীর্ঘ সময় প্রয়োজন বলে মনে করেন অনেকে। কিন্তু আপনি কি জানেন? বিশেষ কৌশলে এ পিঠা সহজে তৈরি করা যায়!কেউ বলে চুসি, কেউবা সেমাই আবার কেউবা চুই পিঠাও বলে থাকেন শীতের এ সুস্বাদু পিঠাকে। ঝটপট যদি শীতের পিঠার স্বাদ নিতে চান তবে এই পিঠা খুব কম সময়ে তৈরি করতে পারবেন।এর জন্য কিন্তু পিঠা তৈরি করে রোদে শুকানোর বাড়তি ঝামেলা একেবারে নেই। তাহলে আসুন জেনে নিই এ পিঠার সহজ রেসিপিটি।
 চুসির ডো তৈরির প্রয়োজনীয় উপকরণ: চুসি পিঠা তৈরি করতে প্রয়োজন হবে চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ১ কাপ, কুসুম গরম পানি ও লবণ পরিমাণমতো।
 
পায়েসের জন্য প্রয়োজনীয় উপকরণ: দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সডমিল্ক ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচ ২টি, লবণ পরিমাণমতো।
 
পায়েসের গুড় যেভাবে তৈরি করবেন: একটি প্যানে খেজুরে গুড়, লবণ আর পানি মিশিয়ে চুলায় গরম করে তরল করুন। গুড় গরম হয়ে গেলে আলাদা কোনো নিরাপদ স্থানে তা রেখে দিন।চুসির জন্য যেভাবে ডো তৈরি করবেন: চুলায় একটি প্যান বসিয়ে দিন। এবার পানি ছাড়া চুসির ডো তৈরির প্রয়োজনীয়সব উপকরণ দিয়ে চালের গুঁড়াগুলো একটু ভেজে নিন। এবার এতে গরম পানি দিয়ে চালগুলো সিদ্ধ করে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন।
 
১০ মিনিট পর ভালোভাবে মেখে একে রুটি তৈরির কাঠের পিঁড়িতে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে পছন্দমতো চুসি তৈরি করে নিন। ছোট, বড়, মাঝারি যে কোনো আকারের চুসিই খেতে শীতের সন্ধ্যায় ভালো লাগে। তবে ছোট চুসির স্বাদ একটু বেশি। কারণ, দুধে ছোট আকারের চুসি অনেক ভালো সিদ্ধ হয়।