বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল, অভিযোগ গঠনের দিন নির্ধারণ

জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল, অভিযোগ গঠনের দিন নির্ধারণ

জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল, অভিযোগ গঠনের দিন নির্ধারণ

শতাধিক গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর তাকে হাজির করার কথা ছিল। তবে কারাগারে আদেশ না পৌঁছায় এবং তাকে হাজির করা সম্ভব হয়নি। এর ফলে ওই দিন আদালতে ক্ষোভ প্রকাশ করা হয়।

ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে আজ হাজির করার পাশাপাশি আগামী ৪ জানুয়ারি অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।