বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীতে ধনেপাতা সংরক্ষণের উপায় জেনে নিন

শীতে ধনেপাতা সংরক্ষণের উপায় জেনে নিন

শীতে ধনেপাতা সংরক্ষণের উপায় জেনে নিন

শীত এলেই বাজারে ভরপুর থাকে টাটকা ধনেপাতা। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। তবে কয়েক দিনের মধ্যেই ধনেপাতা পচে যাওয়া বা শুকিয়ে যাওয়ার ঝামেলা পোহাতে হয় অনেককেই। তবে একটু কৌশল জানা থাকলে শীতের ধনেপাতা সহজেই দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। চলুন জেনে নিই ধনেপাতা সংরক্ষণের কয়েকটি কার্যকর উপায়-

ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি

ধনেপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পরিষ্কার কিচেন টিস্যু বা কাপড়ে মুড়িয়ে এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজের ভেজিটেবল বক্সে রাখুন। এতে ধনেপাতা ১০-১২ দিন পর্যন্ত টাটকা থাকবে।

পানিতে রেখে সংরক্ষণ

ধনেপাতার গোড়া সামান্য কেটে একটি গ্লাস বা জারে অল্প পানি দিন। ধনেপাতা ফুলের তোড়ার মতো করে পানিতে রেখে উপরে পলিথিন ঢেকে ফ্রিজে রাখুন। প্রতি দুই দিন পর পানি বদলে দিলে আরও ভালো ফল পাবেন।

কুচি করে ফ্রিজে রাখা

ধনেপাতা ধুয়ে কুচি করে নিন। বরফ জমার ট্রেতে অল্প অল্প করে ধনেপাতা দিয়ে ওপর থেকে সামান্য পানি ঢেলে ফ্রিজে রাখুন। বরফ হয়ে গেলে আলাদা করে সংরক্ষণ করুন। রান্নার সময় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

শুকিয়ে সংরক্ষণ

পরিষ্কার ধনেপাতা রোদে বা বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর গুঁড়া করে বায়ুরোধী কৌটায় রেখে দিন। এতে দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব হলেও টাটকা পাতার ঘ্রাণ কিছুটা কমে যেতে পারে।

তেল দিয়ে সংরক্ষণ

ধনেপাতা ব্লেন্ড করে সামান্য তেল মিশিয়ে ছোট বোতলে ভরে ফ্রিজে রাখলে কয়েক সপ্তাহ ব্যবহার করা যায়।