বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে ভিটামিনের অভাবে নাক ডাকার সমস্যা

যে ভিটামিনের অভাবে নাক ডাকার সমস্যা

যে ভিটামিনের অভাবে নাক ডাকার সমস্যা


ঘুমের মধ্যে অনেকেই নাক ডাকেন। এটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। নতুন এক গবেষণায় জানা গেছে, এর পেছনে ভিটামিন ডি-এর অভাব একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

‘পাব মেড সেন্ট্রাল’-এ প্রকাশিত গবেষণাপত্রে সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, যারা ভিটামিন ডি-এর ঘাটতি ভোগ করছেন, তারা নাক ডাকার সমস্যায় প্রায় দ্বিগুণ হারে আক্রান্ত হন।

গবেষণায় ২৩৮ জনের তথ্য বিশ্লেষণ করা হয়। দেখা গেছে, এই সংখ্যার মধ্যে ৯৮ জন ব্যক্তি নাক ডাকতেন, আর বাকি ১৪০ জন নাক ডাকতেন না। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা গেছে, যারা নাক ডাকেন তাদের দেহে ভিটামিন ডি-এর অভাব বেশি। গবেষকরা জানিয়েছেন, প্রায় ৭৫ শতাংশ মানুষ নাক ডাকার সমস্যার সম্মুখীন।

ভিটামিন ডি শুধু হাড় ও দাঁতকে শক্তিশালী করে না, এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। এছাড়া, এটি ঘুমের মান উন্নত করতেও সহায়ক। গবেষকরা মনে করছেন, ভিটামিন ডি সাপ্লাই থাকলে নাক ডাকার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।