রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাশেজ সফরে ক্রিকেটারদের মদ্পানের অভিযোগ, তদন্তে ইংল্যান্ড

অ্যাশেজ সফরে ক্রিকেটারদের মদ্পানের অভিযোগ, তদন্তে ইংল্যান্ড

অ্যাশেজ সফরে ক্রিকেটারদের মদ্পানের অভিযোগ, তদন্তে ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের মাঝপথে বিরতিতে ইংল্যান্ড দলের কয়েকজন খেলোয়াড়ের অতিরিক্ত মদ্পানের অভিযোগের তদন্ত করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট রব কি।

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝখানে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর নুসায় চার রাত কাটায়। একাধিক গণমাধ্যম জানিয়েছে নুসায় থাকার সময় এবং তার আগের দুই দিন ব্রিসবেনে অবস্থানকালে দলের কয়েকজন খেলোয়াড় দীর্ঘ সময় ধরে মদ্পানে করছিলেন। 

যদিও তৃতীয় টেস্টে তুলনামূলক ভালো পারফরম্যান্স দেখিয়েও অ্যাডিলেডে হারের মুখে পড়ে ইংল্যান্ড। এর ফলে মাত্র ১১ দিনের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে অ্যাশেজ ধরে রাখার নিশ্চয়তা পায় অস্ট্রেলিয়া।

 রব কি বলেন,‘শিরোনাম অনেক সময় বিভ্রান্তিকর হয়। একে ‘স্ট্যাগ ডু’ বলা হচ্ছে, এ ধরনের বর্ণনা সঠিক নাও হতে পারে। তবে যদি সত্যিই ছয় দিন ধরে অতিরিক্ত মদ্যপানের ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রকৃত তথ্য যাচাই করব।’

তিনি জানান, নুসার বিরতিটি অ্যাশেজ সফরের আগেই পরিকল্পিত ছিল এবং দ্বিতীয় টেস্টে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও সেই বিরতি বাতিল করা হয়নি। পুরো স্কোয়াড সেখানে উপস্থিত ছিল, যদিও রব কি নিজে কুইন্সল্যান্ডের অন্য একটি এলাকায় অবস্থান করছিলেন।

রব কি বলেন,‘দুপুরের খাবারে কয়েকজন খেলোয়াড় বসে আছে, দু-একজন পান করছে। এটা আলাদা বিষয়। কিন্তু যদি সেটা সীমা ছাড়িয়ে যায়, তাহলে তা মেনে নেওয়া যায় না। আমি কোনোভাবেই মদ্যপানের সংস্কৃতিকে সমর্থন করি না।’

এর আগে নিউজিল্যান্ড সফরের সময়ও এমন অভিযোগ উঠেছিল। সীমিত ওভারের সিরিজে হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ম্যাচের আগের রাতে তাদের মদ্যপান করতে দেখা যায়। তবে সে ঘটনায় আনুষ্ঠানিক শাস্তি দেওয়া হয়নি।