বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনাকষা সিমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার

মনাকষা সিমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার

মনাকষা সিমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আর্ন্তজাতিক সীমান্ত থেকে ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন একব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। 

আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, একসপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বর পৃথক অভিযানে মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তফসিল ঘোষণার পর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচাল বৃদ্ধি পেয়েছে। এগুলো নাশকতার জন্য আনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।