বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপিক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপি

ক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপিক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপি

ক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপিক্রিসমাস কেক তৈরির সহজ রেসিপি


লোভনীয় খাবারের মধ্যে অন্যতম একটি খাবার কেক। পাশ্চাত্যের এ খাবার সব সময়ই খেতে লোভনীয়। তবে জন্মদিন ও বড়দিনে এ খাবারের কদর আরও বেড়ে যায়।বাড়িতে ঝটপট কেক তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণেই তৈরি করা যায় লোভনীয় এ খাবার।

 
তবে ক্রিসমাস কেক তৈরির জন্য প্রথমে তিনটি স্টেপ ফলো করতে হবে। তার তা হলে প্রথমে ক্রিম বানানো, এরপর কেক তৈরি সবশেষে ডেকোরেশন।
 
আসুন সহজ পদ্ধতিতে ক্রিসমাস কেক তৈরির রেসিপিটি জেনে নিই-
 
১. ক্রিম তৈরির প্রয়োজনীয় উপকরণ:
 
মাখন (নরম): ১/২ কাপ
আইসিং সুগার / গুঁড়া চিনি: ২ কাপ
ভ্যানিলা এসেন্স: ১/২ চা চামচ
দুধ: ২ চা চামচ
 
যেভাবে তৈরি করবেন: নরম মাখন ভালো করে ফেটিয়ে নিন। ধীরে ধীরে গুঁড়া চিনি যোগ করুন। ভ্যানিলা ও দুধ দিয়ে মসৃণ ও তুলতুলে ফোম তৈরি করুন। এটি কেক তৈরি করার পর তা ঠান্ডা হলে লাগাতে হবে।
 
২. কেক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
 
ময়দা: ২ কাপ
ডিম: ৩টি
চিনি: ১ কাপ
তেল বা নরম মাখন: ১/২ কাপ
দুধ: ১/২ কাপ
বেকিং পাউডার: ১ চা চামচ
ভ্যানিলা এসেন্স: ১ চা চামচ
লবণ: পরিমাণমতো
 
যেভাবে তৈরি করবেন: একটি পাত্রে ডিম ও চিনি ফেটিয়ে নিন। ফেনা তৈরি হলে এ বেটারের সাথে তেল/ নরম মাখন যোগ করুন। এখন অন্য একটি পাত্রে শুকনো উপকরণ ময়দা, বেকিং পাউডার ও লবণ একসাথে ছেঁকে নিন। বেটারে ধীরে ধীরে যোগ করুন। দুধ মেশান। ভ্যানিলা যোগ করুন। শেষে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।