বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের পরিমাণ বেড়ে যাওয়ায় কেজিপ্রতি দাম প্রায় ৪০ টাকা কমেছে। এখন পাইকারি বাজারে ৭৫ টাকার পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা গেছে, চার দিনের ব্যবধানে দাম কেজিপ্রতি ৪০ টাকা কমেছে। দাম কমায় সাধারণ ক্রেতা-বিক্রেতারা খুশি হয়েছেন।

গত শনিবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছিল। এখন তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে নেমেছে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে ৫৫ টাকা কেজিতে নেমেছে, যা চার দিন আগে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতো। হঠাৎ দাম কমে যাওয়ায় সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, “এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছাকাছি পেঁয়াজ কিনেছিলাম। আজ খুচরা বাজারে মাত্র ৪০ টাকায় এক কেজি কিনতে পেরেছি।”

রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, “পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমে গেলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেক ভালো লাগছে।”

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, “চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। পর্যাপ্ত আমদানি হওয়ায় দামও কমেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় পাইকারি বিক্রি করছি। আশা করি আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।”