বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি

১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি

১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। প্রায় ১৬ বছরের বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার।বিজয় হাজারে ট্রফির প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ১ রান করলেই লিস্ট-এ ক্রিকেটে বিরাট কোহলির রান হবে ১৬ হাজার। শচিন টেন্ডুলকারের পর প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।  


এখন পর্যন্ত কোহলি ৩৪২টি লিস্ট-এ ম্যাচে ১৫,৯৯৯ রান করেছেন। ৫৭.৩৪ গড়ে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৫৭টি, আর ফিফটি আছে ৮৪টি। সবশেষ ২০১০ সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন কোহলি। দিল্লির হয়ে এই প্রতিযোগিতায় মোট ১৭টি ম্যাচের মধ্যে ১৬ ইনিংস ব্যাট করেছেন। ৬০.৬৬-এর অসাধারণ গড়ে এই প্রতিযোগিতায় তার রান ৯১০। আছে সমান চারটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।