সৌদি আরবের উপকূলের কাছে একটি নির্জন ব্যক্তিগত দ্বীপে নাকি ক্রিস্টিয়ানো রোনালদো ৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১৬ কোটি) খরচায় দুটি সম্পত্তি কিনেছেন। এমন খবরই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। খবরে বলা হয়েছে, লোহিত সাগরের মাঝখানে অবস্থিত বিলাসবহুল নুজুমা রিসোর্টে দুটি ভিলা কিনেছেন পর্তুগাল ও আল নাসরের এই ৪০ বছর বয়সী সুপারস্টার। এরোনালদোর এই নতুন বাড়িগুলো সৌদি আরবের রাজধানী রিয়াদে তার বর্তমান বাসস্থান থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। ভিলাগুলোর নকশা করেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার। এটি এমন এক সংরক্ষিত এলাকা, যা অভিজাতদের নিরিবিলি অবকাশযাপনের জন্য তৈরি।
দ্য সান প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো এই এক্সক্লুসিভ ভিলাগুলোর প্রথম ক্রেতাদের একজন। রিসোর্টটির বর্ণনা দেয়া হয়েছে এভাবে
'বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত দ্বীপ গন্তব্যগুলোর একটি, যেখানে নকশাগত উৎকর্ষতা ও পরিবেশবান্ধব দর্শনের মেলবন্ধন রয়েছে।' এই দ্বীপে যেতে হলে প্রথমে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উড়ে যেতে হয়, এরপর সি-প্লেন বা নৌকায় নুজুমায় পৌঁছাতে হয়।
