বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যিশু খ্রিস্টের গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক

যিশু খ্রিস্টের গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক

যিশু খ্রিস্টের গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক


বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসব উদযাপনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।দুই হাজার বছরেরও আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এ আগমন এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের।কটি সাধারণ গোশালায় মা মেরির কোল আলো করে আগমন ঘটে যিশু খ্রিস্টের। তাই গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে চলেছে।
 
বড়দিনের আগে চার সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমন কাল। এ সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয় নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
 
শুধু চার্চেই নয়, ঘরে ঘরে চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রি-তে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান। আর সঙ্গে বাহারি পিঠাও। রাজধানীতে খ্রিস্টান ধর্মাবলম্বী সবার ঘরে ঘরে বইছে সেই উৎসবের আমেজ।
 
এদিকে, বড়দিন উপলক্ষে চার্চ ও পাশ্বর্বর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।