বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা


আগামী মাসে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউজিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জেডেন লেনক্স, পেস বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক ও ফাস্ট বোলার মাইকেল রে।


ওয়ানডে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটে থাকা মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন স্যান্টনার।