বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকসু জিএস ফরহাদ বিয়ে করছেন চাকসু নেত্রীকে

ডাকসু জিএস ফরহাদ বিয়ে করছেন চাকসু নেত্রীকে

ডাকসু জিএস ফরহাদ বিয়ে করছেন চাকসু নেত্রীকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর)। রাজধানীর কাঁটাবন মসজিদে তার আকদ অনুষ্ঠিত হবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফেসবুকে এক পোস্টে ফরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। কনে সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যক্তিজীবনে তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, আজ ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

রাঙামাটির বাসিন্দা এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।