বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল

মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল

মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল

মাত্র ১১ দিনে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটারের বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে, অতিরিক্ত মদ্যপান করে হোটেলের পথ হারিয়ে ফেলেছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি)।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি তৃতীয় টেস্টের আগে। ভিডিওতে শোনা যায়, ডাকেট মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে কথা বলছেন। যদিও কাদের সঙ্গে কথা বলছেন তা দেখা যায়নি। তিনি কোথায় থাকেন, সেই প্রশ্ন করা হলে ডাকেট তা জানেন না বলে উত্তর দেন। এ সময় একজন ডাকেটকে ব্যঙ্গ করে বলেন, ‘নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দিই, নাকি? সেটাই বোধ হয় ভালো হবে।’


এমন ভিডিও প্রকাশের কয়েকঘন্টা আগেই ইংলিশদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘোষণা দিয়েছিলেন সানশাইন কোস্ট রিসোর্ট শহরের সফরটি নিয়ে তদন্ত করা হবে।নুসায় চারদিনের ওই সফরটিকে ইসিবি ছুটি হিসেবে ধরেনি। এক বছর আগেই দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করে। যার মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের সতেজ করা। কোনো অনুশীলন সূচি ছিল না তখন।