বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়মিত কাঁচা মরিচ খেলে কী ঘটে শরীরে

নিয়মিত কাঁচা মরিচ খেলে কী ঘটে শরীরে

নিয়মিত কাঁচা মরিচ খেলে কী ঘটে শরীরে


কাঁচা মরিচে আছে রাইবোফ্লাভিন, নিয়াসিন, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, ডায়েটারি ফাইবার ইত্যাদি। এছাড়াও কাঁচা মরিচ খেলে আরও মিলবে ম্যাগনেসিয়াম, কপার, পটাসিয়াম, ভিটামিন এ, সি, কে, বি৬। আর এই সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে।নিয়মিত কাঁচা মরিচ খেলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায়, মেলে নানা উপকার। জেনে নিন কাঁচা মরিচের উপকারিতা-


১. অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: কাঁচা মরিচে ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. হজমে সহায়ক: কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক একটি উপাদান থাকে, যা হজমে সহায়তা করে এবং পাকস্থলীতে পিত্তরসের ক্ষরণ বাড়ায়, ফলে খাদ্য হজমের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৩. ব্যথা কমাতে সাহায্য: ক্যাপসাইসিন উপাদানটি ব্যথা কমাতে সহায়তা করে, যেমন: আথ্রাইটিস, মাইগ্রেন বা অন্য কোনো ব্যথার ক্ষেত্রে এটি উপকারী হতে পারে।
 
৪. ক্যালোরি পোড়াতে সহায়তা: কাঁচা মরিচ শরীরের মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালোরি দ্রুত পুড়ে এবং ওজন কমাতে সাহায্য করে।