বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরিদ সরকার (৩৮) নামে জাতীয়বাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকায় কাশেম মোড়লের কেবিএম ব্রিক্স ইটভাটার পাশে তাকে এ হত্যাকাণ্ডের শিকার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। 
 নিহত ফরিদ সরকার গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের জামাল সরকারের ছেলে এবং গোসিঙ্গা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ফরিদ সরকারকে ইটভাটার পাশে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী আনোয়ার হোসেন ও  মোতাহারের সঙ্গে ফরিদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষরা একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পরিবারের দাবি, জমি বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, “জমি নিয়ে বিরোধের কারণে আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলাম। ওরা আমার ছেলেকে এভাবে মেরে ফেলবে তা ভাবিনি।” তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।”

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি