বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণের জন‍্য টোলমুক্ত থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০শ' ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান।

পরদিন শুক্র ও শনিবারেও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। দুইদিনই রয়েছে একাধিক কর্মসূচি। শুক্রবার জুমার নামাজের পরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।

পরদিন শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করতে যাবেন নির্বাচন ভবনে এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে। সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান।