রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিলান-কোমো ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে না

মিলান-কোমো ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে না

মিলান-কোমো ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে না


ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’ একটি ম্যাচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আরোপিত নিষেধাজ্ঞার কারণে  ইতালিয়ান লিগের এসি মিলান ও কোমোর মধ্যকার ম্যাচটি আর হচ্ছে না বলে জানিয়েছে সেরি আ কর্তৃপক্ষ।

এসির মিলান ও কোমোর মধ্যকার ম্যাচটি ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে হওয়ার কথা ছিল। এটি হলে ইউরোপের কোনো শীর্ষ লিগের প্রথম ম্যাচ হিসেবে বিদেশে আয়োজনের নজির গড়ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

গত অক্টোবরে উয়েফা অনিচ্ছাসত্ত্বেও এই ম্যাচের অনুমোদন দিয়েছিল। একই সময়ে লা লিগার ভিয়ারিয়াল–বার্সেলোনা ম্যাচও যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমতি পেয়েছিল, যদিও সেটিও পরে বাতিল হয়ে যায়।

সেরি আ সভাপতি এজিও সিমোনেলি জানান, আর্থিক ঝুঁকি এবং শেষ মুহূর্তে তৈরি হওয়া জটিলতার কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এক বিবৃতিতে তিনি বলেন, এএফসির পক্ষ থেকে গত কয়েক ঘণ্টায় অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন, পশ্চিম অস্ট্রেলিয়া সরকার এবং সেরি আ লিগের কাছে যেসব অতিরিক্ত ও অগ্রহণযোগ্য দাবি এসেছে, তাতে ৮ ফেব্রুয়ারি পার্থে মিলান–কোমো ম্যাচটি খেলা আর সম্ভব নয়।

তবে ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই উদ্যোগের কড়া সমালোচনা করে। এদিকে, প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স গত আগস্টে স্পষ্ট করে জানিয়েছিলেন, ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ম্যাচ বিদেশে আয়োজনের পরিকল্পনা নেই।