বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে

প্রধান উপদেষ্টার প্রস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে দল যে ধরনের সহযোগিতা চাচ্ছে তা করা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বুধবার (২৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

কেবিনেট বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব এ সময় জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে সংশোধিত বাজেটে নারী উন্নয়ন খাতে বরাদ্দ বেশি রাখার কথা বলা হয়েছে কেবিনেট বৈঠকে। জাতীয় নিরাপত্তা ও আইনগত অবকাঠামো সুস্পষ্ট করা হয়েছে বৈঠকে। 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে তিনি জানান, সরকার দিপু চন্দ্রের পরিবারের সাথে আছে এবং এই কেসটা দ্রুত বিচার আইনে বিচার হবে।  আইন উপদেষ্টা কেবিনেটে এটা বলেছেন।  

ওসমান হাদির বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব রকমের চেষ্টা আছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এক্ষেত্রে চূড়ান্ত সমাধানের আশা করছে।