বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটসাল ম্যাচ: জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয়

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটসাল ম্যাচ: জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয়

মালয়েশিয়ায় বিএসওএম-এর প্রীতি ফুটসাল ম্যাচ: জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয়

 
বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) আয়োজন করেছিল এক প্রীতি ফুটসাল ম্যাচের। টানটান উত্তেজনার এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার জয়সূচক গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সবুজ দল।সোমবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার আমপাং পার্কের ফুটসাল মাঠে এই বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে গালিবের নেতৃত্বাধীন লাল দল এবং আসিফের নেতৃত্বাধীন সবুজ দল মুখোমুখি হয়। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত মেধাবী ফুটবলাররা এই ম্যাচে অংশ নেন।

খেলার নির্ধারিত সময়ে দু’দলই ২–২ গোলে সমতায় থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি প্রথমে লাল দলের হয়ে এবং পরবর্তীতে সবুজ দলের হয়ে মাঠে নামেন। অতিরিক্ত সময়ে জামালের করা নান্দনিক এক গোলে সবুজ দল ৩–২ ব্যবধানে লাল দলকে পরাজিত করে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হুজাইফা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জামাল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসওএম’র উপদেষ্টা প্রফেসর ড. আসিফ মাহবুব করিম, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন (সিআইপি)।