বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর ৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন

ঢাকাবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর ৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন

ঢাকাবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর ৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (BSM) ও ঢাকাবিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে ২১–২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকাবিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভেটেরিনারি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল অণুজীববিজ্ঞান ও সংশ্লিষ্ট শাখাগুলোতে সাম্প্রতিক গবেষণা ও অগ্রগতি নিয়ে মতবিনিময়, বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করা। সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০-এর অধিক প্রতিনিধি অংশ নেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “Microbiomes for Sustainable Future” ছিল সময়োপযোগী এবং মানব উন্নয়ন ও কল্যাণে অণুজীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরতে সহায়ক। সর্বমোট ২৮৮টি সারসংক্ষেপ (Abstract) গৃহীত হওয়ার পর সম্মেলনের ১২টি টেকনিক্যাল সেশনে ২টি প্লেনারি বক্তৃতা, ৮টি কী-নোট বক্তৃতা, ৬টি আমন্ত্রিত বক্তৃতা, ৪টি ইয়াং সায়েন্টিস্ট টক, ৫৮টি মৌখিক উপস্থাপনা এবং প্রায় ২২৬টি পোস্টার উপস্থাপিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এস. এম. এ. ফয়েজ, চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), ঢাকাবিশ্ববিদ্যালয়। স্বাগতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন প্রফেসর ডা. শাকিলা নার্গিস খান, চেয়ারম্যান, অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস-এর সভাপতি ডা. মুনিরুল আলম তাঁর স্বাগত বক্তব্যে বৈশ্বিক স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞান গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে অণুজীববিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসারে BSM-এর দীর্ঘদিনের ভূমিকার কথাও উল্লেখ করেন। এ ছাড়া BSM-এর সাম্প্রতিক কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। সম্মেলন আয়োজন কমিটির সচিব ও BSM-এর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মুহাম্মদ মঞ্জুরুল করিম বক্তব্য প্রদান করেন। তিনি বৈশ্বিক স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞান গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS)-এর চিফ সায়েন্টিস্ট ডা. লতিফুল বারী ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস দেশের শিক্ষাবিদ, গবেষক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে, যা বৈশ্বিক অণুজীববিজ্ঞান গবেষণায় বাংলাদেশের ক্রমবর্ধমান অবদানকে প্রতিফলিত করে।