রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯.৮ বিলিয়নের বেশি স্ট্রিম, ২০২৫ সালে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীর গান

১৯.৮ বিলিয়নের বেশি স্ট্রিম, ২০২৫ সালে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীর গান

১৯.৮ বিলিয়নের বেশি স্ট্রিম, ২০২৫ সালে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীর গান


মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই চলতি বছরের শীর্ষ সংগীত তারকাদের তালিকা প্রকাশ করেছে। এখানে উঠেছে এসেছে ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীদের গান। তবে এবারের তালিকায় আছে চমক, শীর্ষে আছেন পুয়ের্তো রিকান এক গায়ক।
স্পটিফাই জানিয়েছে, ২০২৫ সালে পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানির গান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা হয়েছে। তাঁর গান স্ট্রিম হয়েছে ১৯.৮ বিলিয়নের বেশি!
বানি এবার আলোচিত ছিলেন তাঁর ‘দেব টিরার মাস ফোতোসের’ জন্য। এই অ্যালবামে বানি তাঁর দেশের সংগীত ঐতিহ্যকে উপস্থাপন করেছে। এটি চলতি বছরের সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। এই সাফল্য তাঁকে আগামী বছরের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার পথ তৈরি করেছে।তালিকার দুই নম্বরে আছে চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের আলোচিত মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্সের’ গান। সেরা পাঁচের অন্য তিন শিল্পী হলেন বিলি আইলিশ, সিজা ও সাবরিনা কার্পেন্টার।কে এই ব্যাড বানি
ব্যাড বানির আসল নাম বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও। ১৯৯৪ সালের ১০ মার্চ ভেগা বজায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ট্রাকচালক, মা ইংরেজি শিক্ষক। ২০১৬ সালে তাঁর গান ‘ডিলেস’ জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে ‘আই লাইক ইট’ হিট হয়ে বিলবোর্ড হট ১০০-এ শীর্ষে ওঠে।